বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
জাতীয়

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা কমলো

৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্র বন্দরগুলোতে সংকেত নামিয়ে ফেলতে নির্দেশনা।

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা কমলো

লঘুচাপের কারণে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় আজ শনিবার (১১ জুলাই) থেকে তা নামিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন