রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
জাতীয়

ভারী বর্ষণের সতর্কতা তুলে নেওয়া হলো, পরিস্থিতি স্বাভাবিক হবে

ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ভারী বর্ষণের সতর্কতা তুলে নেওয়া হলো, পরিস্থিতি স্বাভাবিক হবে

আজ থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসেরও কোনো পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

শনিবার (১১ জুলাই) সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে।

ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।

ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কাও কম। সমুদ্রবন্দরে থাকা ৩ নম্বর সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং পরে তা তুলে নেওয়া হতে পারে।

ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের দিনের চেয়ে কম।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টি আরও কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বিজ্ঞাপন