শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিমসটেকের নতুন উদ্যোগে আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার

বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো মানবপাচার প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে।

বিমসটেকের নতুন উদ্যোগে আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার

বঙ্গোপসাগর সংলগ্ন ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেক আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তরের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জানান, প্রতিষ্ঠার ৩০ বছরে আঞ্চলিক সহযোগিতার কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে এই জোট।

তিনি বলেন, "নিরাপত্তা খাতে আমাদের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ নিয়ে কাজ করে।"

মহাসচিব আরও জানান, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে একটি কনভেনশন ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং সদস্য রাষ্ট্রগুলো সেটি বাস্তবায়ন করছে।

বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে এবং মানবপাচার প্রতিরোধে তিনটি নতুন কনভেনশন নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বাংলাদেশের এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কথা উল্লেখ করে পান্ডে বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিমসটেক বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকবে।

বিজ্ঞাপন