রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
জাতীয়

জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে। তবে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির বাধার কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে বিএসএফ সদস্যরা ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ দুই নারীসহ তিনজনকে পুশ-ইন করার চেষ্টা করে।

স্থানীয়রা দ্রুত টের পেয়ে তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা এসে তাদেরকে শূন্যরেখায় পাঠিয়ে দেয়।

অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ আরও তিন নারীকে পুশ-ইন করার চেষ্টা করে। তবে বিজিবির বাধার কারণে বিএসএফ পিছু হটে যায়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ও টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।

বিজ্ঞাপন