রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যাহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ খুঁটি স্থাপনের চেষ্টা ব্যাহত করেছে বিজিবি।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যাহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ।

আজ মঙ্গলবার সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে বিএসএফের সদস্যরা নতুন করে সিমেন্টের খুঁটি স্থাপন শুরু করে।

বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা প্রদান করে। এ সময় বিএসএফ পিছু হটে যায়।

বিজিবি জানিয়েছে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

বিজ্ঞাপন