রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটির হাতাহাতি, রেললাইন অবরোধে ৪ দাবি

রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটির হাতাহাতি, রেললাইন অবরোধে শিক্ষার্থীদের ৪ দাবি।

রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটির হাতাহাতি, রেললাইন অবরোধে ৪ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে পদ্মা ট্রেনের টিটির কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনার পর শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইনে অবস্থান নেন তারা, ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ জুলাই ঢাকা থেকে আসা পদ্মা ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সাথে টিটি সুমনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিকে সাময়িক বরখাস্ত করেছে, তবে আন্দোলনকারীরা এটিকে অপর্যাপ্ত বলে দাবি করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো—অভিযুক্ত টিটিকে সশরীরে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সকল দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন