বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা আমেরিকার নতুন হামলা: ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ রাশিয়ার বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভে ইরানের হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু, আহত হয়েছে শিশু।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন বছর বয়সী এক শিশু।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের কাছে পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী বিবি হাফসা ওই ক্যাম্পের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি মাটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসরত রোহিঙ্গাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

এ বছর উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন