রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
জাতীয়

স্পেনের কাছে ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনায় দাঙ্গা

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে স্পেনের কাছে পরাজয়ের পর সহিংসতা ও দাঙ্গার ঘটনা ঘটেছে।

স্পেনের কাছে ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনায় দাঙ্গা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলা শেষে হাজার হাজার সমর্থক বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক মনুমেন্টের সামনে জড়ো হন।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও মধ্যরাতে আকস্মিকভাবে সহিংসতা শুরু হয়। কিছু সমর্থক ওবেলিস্কের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যেও চরম হতাশা দেখা গেছে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে স্প্যানিশ ফুটবলারদের ওপর চড়াও হতে দেখা যায়। এমনকি নিউজার্সিতে ট্রফি দেওয়ার সময় স্পেনের খেলোয়াড়দের দিক থেকে মুখ ফিরিয়ে নেন দক্ষিণ আমেরিকার এই দলটির ফুটবলাররা।

বিজ্ঞাপন