রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
জাতীয়

ফ্যামিলি কার্ডের সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন।

ফ্যামিলি কার্ডের সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফ্যামিলি কার্ড কার্যক্রমকে ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে কার্ড বিতরণ কার্যক্রম ছড়িয়ে দিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, কার্যকর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলার প্রয়োজন।

এছাড়া, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন