মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ, উদ্বোধন ১৬ আগস্ট কিশোরগঞ্জে।

৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে, যা আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ১৬ই আগস্ট কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ধাপের ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে সবার তথ্য সংগ্রহ করা হবে।

সচিবালয়ে মন্ত্রিসভা উপকমিটির বৈঠক শেষে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের জন্য স্বচ্ছতার সাথে সিলেকশন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে ভাতা পাবেন অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা, মধ্য ও উচ্চবিত্তরা শুধুমাত্র কার্ড পাবেন।

মন্ত্রী উল্লেখ করেন, যদি কেউ দরিদ্র হন তবে ভাতা পাবেন, কিন্তু যদি কেউ দরিদ্র থেকে ধনী হন তবে তার নাম কাটা যাবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব নির্ধারণ করা হবে।

এছাড়া, একসাথে সরকারের দুটি ভাতা কেউ পাবেন না বলেও তিনি জানান।

বিজ্ঞাপন