শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

জুলাই কনসার্টে গায়ক হাসানের ওপর বোতল নিক্ষেপের ঘটনা

জুলাই কনসার্টে গায়ক হাসানের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা নিয়ে আলোচনা চলছে।

জুলাই কনসার্টে গায়ক হাসানের ওপর বোতল নিক্ষেপের ঘটনা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান একটি অপ্রীতিকর ঘটনার শিকার হন। কনসার্টের সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে।

ঘটনাটি ঘটে বুধবার (৫ আগস্ট) কনসার্ট চলাকালীন। দর্শকদের উদ্দেশে গান গাওয়ার সময় বোতলটি তার মুখে লাগে, তবে তিনি পারফরম্যান্স থামাননি এবং গান চালিয়ে যান।

কনসার্টে হাসান ছাড়াও পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক এবং আর্টসেল।

ঘটনার পর সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?’

তিনি অভিযুক্তদের শনাক্ত করার আহ্বান জানিয়ে লেখেন, ‘এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন