শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গৃহায়ণ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ওবায়দুর রহমান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান।

গৃহায়ণ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ওবায়দুর রহমান

সরকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. ওবায়দুর রহমান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসাবেও কাজ করেছেন।

গত ৩০ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে যান। তার স্থলাভিষিক্ত হিসেবে আজ বৃহস্পতিবার নিয়োগ পেলেন ওবায়দুর রহমান।

বিজ্ঞাপন