শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

প্রধানমন্ত্রীর উপহারে অনুশ্রীর স্বপ্ন পূরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করেছেন।

প্রধানমন্ত্রীর উপহারে অনুশ্রীর স্বপ্ন পূরণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অনুশ্রী এবং তার বাবা-মা। এ সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর চিঠিতে উল্লেখ করা হারমোনিয়ামটি উপহার হিসেবে তুলে দেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী স্নেহভরে অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখে সংগীতচর্চার জন্য হারমোনিয়ামের প্রয়োজন এবং সাক্ষাতের ইচ্ছার কথা জানান। এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

অনুশ্রীর বাবা জানান, "আমার মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে উৎসাহ দেবেন—এটা আমরা কখনো কল্পনাও করিনি।" তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রমের গল্প বলার পর অনুশ্রীর বিশ্বাস জন্মায় যে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলে সাড়া পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হারমোনিয়াম উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবার গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রধানমন্ত্রীর উৎসাহ তার সংগীতচর্চায় আরও অনুপ্রেরণা যোগাবে এবং দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তাকে সাহস দেবে।

বিজ্ঞাপন