শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

বরিশালে ভেজাল সারের দাপট বৃদ্ধি পাচ্ছে

বরিশালে ভেজাল সারের দাপট বৃদ্ধি পাচ্ছে, ২৮ শতাংশ নমুনায় ভেজাল শনাক্ত।

বরিশালে ভেজাল সারের দাপট বৃদ্ধি পাচ্ছে

বরিশালে ভেজাল সারের দাপট আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ল্যাব পরীক্ষায় দেখা গেছে, মাঠপর্যায় থেকে সংগৃহীত নমুনার ২৮ শতাংশের বেশি সারই ভেজাল।

জিংক সালফেট, জিপসামসহ বিভিন্ন বেসরকারি বা প্যাকেটজাত সারে ভেজাল উপাদানের পরিমাণ ৪০ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে। বরিশালের গ্রামপর্যায়ে বিক্রি হওয়া সারের রাসায়নিক পরীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এসআরডিআই-এর ল্যাব রিপোর্টে দেখা যায়, গত অর্থবছরে সংগ্রহ করা ৫২৭টি নমুনার মধ্যে ১৪৯টিতে ভেজাল শনাক্ত হয়েছে, যা মোট নমুনার ২৮ দশমিক ২৭ শতাংশ। বিশেষ করে জিংক সালফেট মনোহাইড্রেট সারের ১৩৫টি নমুনার মধ্যে ১১৭টি ভেজাল প্রমাণিত হয়েছে।

বরিশাল এসআরডিআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এফ এম মামুন বলেন, ‘মূল উপাদানের বদলে নিম্নমানের বা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বাজারে সার বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। যা জমিতে প্রয়োগে মাটির মূল প্রাণ অণুজীব ধ্বংস করে উর্বরতা হারাচ্ছে।’

কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্যমতে, গত তিন বছরে বরিশাল বিভাগের ১ হাজার ৭৮টি নমুনার মধ্যে ২৩৪টিতে ভেজাল মিলেছে। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জি এম এম কবীর খান বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে কঠোর কোনো আইনি ব্যবস্থা না থাকায় একই লোক বারবার নকল সার বিক্রি করে পার পেয়ে যাচ্ছে।’

বরিশাল বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ বলেন, ‘বেসরকারিভাবে আমদানিকৃত সার নিবন্ধিত ডিলারদের আওতায় এনে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ালে বন্ধ হতে পারে এই জালিয়াতি।’

বরিশাল বিভাগে প্রায় তিন হাজার ডিলার ও খুচরা বিক্রেতার মাধ্যমে বছরে প্রায় পৌনে চার লাখ মেট্রিক টন সার বিক্রি হয়। কৃষকের স্বার্থে দ্রুত আইন সংশোধন করে ভেজাল সার কারবারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন