শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, জুলাইয়ের তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাইয়ের তথ্যচিত্রের ত্রুটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধনের আশ্বাস দিয়েছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, জুলাইয়ের তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাইয়ের তথ্যচিত্রে ত্রুটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে। বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি আবারও জনসমক্ষে উন্মুক্ত করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান অতিথিদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন