বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উন্মুক্ত হলো, দর্শনার্থীদের জন্য টিকিট সংগ্রহের ব্যবস্থা।

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উদ্বোধনের পর প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় দেখা যায়। তারা জানান, এই জাদুঘর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে থাকবে।

জাদুঘরে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। এটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে, তবে শুক্রবার এটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য ২০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইন বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট ১১টা থেকে দুপুর ১টা, মিড ডে স্লট দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইন টিকিট বুকিংয়ের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://july36.gov.bd) প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন