শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। আজ ৭ নভেম্বর থেকে এই নতুন বেতন কার্যকর হবে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে।

গ্রামের পুলিশের সদস্যদের বেতনও বাড়ানো হয়েছে, যা আগে ছিল সাড়ে ৭ হাজার, এখন ১০ হাজার ৫০০ টাকা হবে। এছাড়া, অবসর ভাতাও বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, "প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে।" গ্রাম পুলিশের দায়িত্ব নেওয়ার মাধ্যমে একটি উন্নত ও সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনের গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও জানান, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়। গ্রাম পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন