শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতে নিয়ে যাওয়া হয়েছে

বিএসএফের গুলিতে বাংলাদেশের মনিরুল ইসলাম আহত, ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতে নিয়ে যাওয়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি চোরাকারবারী দলের সদস্যরা হরিহরনগর সীমান্ত এলাকায় প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় হরিহরনগর গ্রামের মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ মনিরুলকে বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে তার অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, মনিরুল জীবিত আছেন কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। সীমান্তে এ ধরনের ঘটনার কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন