সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

মৌলভীবাজারে বিএসএফের পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে।

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা ব্যর্থ হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুই উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ৩০ জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে।

বিজিবি বিষয়টি টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেয়। স্থানীয়দের সহযোগিতায় নিবিড় নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুশ-ইনের এসব চেষ্টা প্রতিহত করা হয়।

পরে, অবৈধ অনুপ্রবেশকারী ৩০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। বিজিবি কর্মকর্তারা জানান, পুশ-ইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং দিনরাত টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন