মৌলভীবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার রাতে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা চালায়। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
জানা যায়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এই অপচেষ্টা চালায়। বিজিবি সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের প্রতিহত করেন।
বিজিবি সূত্র জানায়, বিএসএফ পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। সীমান্তে যেকোনো ধরণের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।