বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক

বিজিবি ও বিএসএফের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে।

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক

সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

বিজিবির উপঅধিনায়ক মো. শাহরিয়ার হোসেন জানান, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুপুর দেড়টায় সফলভাবে শেষ হয়।

বিজ্ঞাপন