বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ধানমন্ডির বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে আসল

ধানমন্ডির বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে।

ধানমন্ডির বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে আসল

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ঢাকা উত্তর, জোন-২ এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, ১০ নম্বর ব্লকের ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক মিস্ত্রিরা কাজ করছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া, ওই ফ্লোরে রুম ডেকোরেশনের কাজ চলছিল, যেখানে কার্ডবোর্ড জাতীয় দাহ্য সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে, আগুন অন্য কোনো তলায় ছড়াতে পারেনি। ১৪ তলা ভবনটি সম্পূর্ণ আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। আগুনের খবর পেয়ে আতংকিত হয়ে অনেক বাসিন্দা ছাদে আশ্রয় নেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন