রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ১৮ মিনিটে। পলাশী ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়েছিল, তবে প্রয়োজন না হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি করেছে।