মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদরাসায় হামলা: শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরে মাদরাসায় হামলার ঘটনায় শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মাদরাসায় হামলা: শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত শাহজালাল রুমিকে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছে যে, রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এদিন আদালতে জামিন আবেদন শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

গত ২৬ অক্টোবর শাহজালাল রুমী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এর আগে, সাত বছর বয়সী শিশুর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে টঙ্গীর একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়।

এই ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলাটি নিয়ে আলোচনার মধ্যে আদালতের এই নির্দেশনা এসেছে।

বিজ্ঞাপন