বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটের মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় আলম মন্ডলের মৃত্যুদণ্ড ঘোষণা।

জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ৭ম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আদালতের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী রিনাত ফেরদৌসী রিনি জানান, ১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদরাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল।

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই শিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে খাটের উপর নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা ১১ অক্টোবর আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

বিজ্ঞাপন