বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

নেত্রকোণায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, বিক্ষোভ ও ভাঙচুর

নেত্রকোণার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নেত্রকোণায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, বিক্ষোভ ও ভাঙচুর

নেত্রকোণার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগীর নাম সজীব মিয়া, পেশায় পিকআপ চালক। স্বজনদের অভিযোগ, সজীবকে গ্যাসের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে নেত্রকোণা শহরের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। সজীবের শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে চিকিৎসক ডা. সুজন প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।

সজীবের মৃত্যুর পর হাসপাতালের স্বজন ও স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন এবং হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান জানান, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় চিকিৎসায় গাফিলতি বা ত্রুটি রয়েছে কিনা তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের ভাঙচুরের ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন