সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
অপরাধ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু

ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু, আহত ৬০ জনের বেশি।

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত ৬০ জনের বেশি। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, বারের সামনে থেকে আগুন বের হচ্ছে এবং আতঙ্কিত মানুষ পালিয়ে যাচ্ছেন। এক পথচারী প্রথমে জরুরি সেবায় কল করেন এবং জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে উদ্ধার করেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, ঘটনাস্থল থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের একটি সুইচে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের পেছনের দিকে শৌচাগারে আশ্রয় নেন, সেখান থেকেই বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ বলছেন, ভেতরে দাহ্য সাজসজ্জার উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এছাড়া, জরুরি বের হওয়ার পথ কিছু টেবিল দিয়ে আংশিকভাবে আটকে ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন