সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

থাইল্যান্ডের ব্যাংককে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, জলাবদ্ধতায় ভোগান্তিতে স্থানীয়রা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। শহরের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে আছে, যার ফলে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে রয়েছে।

এ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ রাজধানীজুড়ে দুর্যোগ ঘোষণা করেছে এবং সোম ও মঙ্গলবারের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ফলে প্রধান সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।

জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে ব্যাংককে গড়ে ৪৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, থাইল্যান্ডের আরও ২১টি প্রদেশেও ভয়াবহ বন্যার পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে থাইল্যান্ডে প্রচুর বৃষ্টিপাত হয়, সেপ্টেম্বর মাসকে সবচেয়ে বৃষ্টিবহুল মাস হিসেবে বিবেচনা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এ বছর পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি খারাপ।

বিজ্ঞাপন