সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। তিনি আসন্ন পার্লামেন্টারি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ভুচিচ।
সার্বিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ভুচিচ। এ কারণে তিনি মেয়াদ শেষ হওয়ার ৭ মাস আগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। জুন মাসে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।
ভুচিচের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। পদত্যাগের পর বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নয় বছর ক্ষমতায় থাকাকালে তার সরকার সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
২০২৪ সালে সার্বিয়ায় একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় প্রথম ভুচিচ সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। এরপর ছাত্র-শিক্ষক, শ্রমিক ও কৃষকসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ।