সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার পরও সচল তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর

মার্কিন নিষেধাজ্ঞার পরও তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর সচল রয়েছে, জানিয়েছে সিইও রামিন কাশেফ-আজার।

মার্কিন নিষেধাজ্ঞার পরও সচল তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর

ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি সচল রয়েছে। এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রামিন কাশেফ-আজার।

তিনি জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর, বিমানবন্দরটিতে সফলভাবে ৬০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বর্তমানে ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

৮ সেপ্টেম্বর, ইরানের বিমান চলাচল খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার আওতায় আগে নিষেধাজ্ঞার তালিকায় 'না' থাকা ২৭টি এয়ারলাইনসকে অন্তর্ভুক্ত করা হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানি এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজে জ্বালানি সরবরাহ, অবতরণ-সংক্রান্ত সেবা কিংবা টিকিট বিক্রির মতো কাজে যুক্ত বিমানবন্দর ও প্রতিষ্ঠানগুলোও গৌণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে, নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগে পড়তে শুরু করেছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানি ফ্লাইট স্থগিত করেছে এবং ইরাকের চারটি বিমানবন্দরও ইরানি ফ্লাইট চলাচল বন্ধ করেছে।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও ইরানি এয়ারলাইনস চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের প্রধান বিমানবন্দরটি আন্তর্জাতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।

বিজ্ঞাপন