মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত বৈঠকে অসাধারণ অগ্রগতি হয়েছে। মেরিন ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, "আমাদের জাতি জিতেছে। শি-র সঙ্গে বৈঠকটি অবিশ্বাস্য ছিলো। বৈঠকটি আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছিল। এই আলোচনার পর অনেক ভালো কিছু ঘটছে।"
হোয়াইট হাউসের তথ্যমতে, ট্রাম্পের সাথে আলোচনা শেষে শি তিন দিনের মার্কিন সফর শেষ করেন। এই সফরের সময় দুই নেতা সম্মান, ন্যায্যতা এবং পারস্পরিকতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সম্মত হন।
শি ও ট্রাম্প রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তারা একমত হন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং আন্তর্জাতিক জলপথে মাশুল আরোপের অনুমতি দেওয়া উচিত নয়।