রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে ব্যাংককে রেড এলার্ট, জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে

ব্যাংককে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ৫০ জেলায় জারি রেড এলার্ট।

টানা বৃষ্টিতে ব্যাংককে রেড এলার্ট, জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের ৫০টি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জলাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যাংককের গভর্নর জানিয়েছেন, রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

থাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমান পরিস্থিতি ২০১১ সালের ভয়াবহ বন্যার স্মৃতি ফিরিয়ে আনছে, যখন থাইল্যান্ডে বন্যায় ৫০০ জনের বেশি মানুষ মারা যায়।

বিজ্ঞাপন