যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, আলোচনার পর বারবার হামলা ও নিষেধাজ্ঞা আরোপের কারণে এই অবস্থান তৈরি হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, "প্রতিবার আলোচনার পর যুক্তরাষ্ট্রের হামলা-নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর আগের মতো আস্থা নেই।"
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান। পেজেশকিয়ান জানান, এই দুই দেশ তেহরানের বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দিচ্ছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনার ভিত্তি হিসেবে একটি আগের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে, যার বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
পেজেশকিয়ান বলেন, "আলোচনার পরবর্তী অগ্রগতি অনেকটাই নির্ভর করছে ওই সমঝোতা স্মারক নিয়ে ওয়াশিংটনের অবস্থানের ওপর।"
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা রয়েছে। তেহরানের বক্তব্য, আলোচনা মাধ্যমে কোনো সমাধান চাইলে যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।