রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাব আজ পাওয়ার আশা ইরানের

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার আশা করছে ইরান।

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাব আজ পাওয়ার আশা ইরানের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান আজ যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পাওয়ার আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কাতারের মধ্যস্থতাকারীরা কিছু প্রস্তাব তুলে ধরেছেন, যা নিয়ে আলোচনা হয়েছে। তারা মার্কিন পক্ষের সঙ্গে বিষয়টি পুনরায় আলোচনা করবেন, এরপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত ইরানকে জানানো হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানের শীর্ষ কূটনীতিক সোমবার বলেন, 'কাতারি মধ্যস্থতাকারীরা আশা করছেন, আগামীকালের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।'

আরাঘচি জানান, বর্তমানে আলোচনার মূল বিষয় হরমুজ প্রণালি। তবে প্রণালিটি পুনরায় চালুর বিষয়টি নির্ভর করছে ইরানের পক্ষ থেকে জানানো নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপর।

বিজ্ঞাপন