মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: খামেনি জুনিয়র

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের খামেনি জুনিয়র।

মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: খামেনি জুনিয়র

মধ্যপ্রাচ্য যুদ্ধে আঘাত পাওয়ার পর যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দল জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে কোনো সরাসরি আলোচনার পরিকল্পনা নেই তেহরানের।

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি খামেনিকে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চললেও সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খামেনি বলেন, 'ইরানের সাহসী যোদ্ধা ও হরমুজ প্রণালির রক্ষকদের হাতে ব্যথাদায়ক আঘাত পাওয়ার পর শত্রুরা এখন আর আরব সাগরের বাইরে যাওয়ার সাহস করে না।'

তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও বলেন, 'যখনই তারা এই ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, তখনই নিজেদের ক্ষতির মুখে পড়েছে। খুব শিগগিরই আরব সাগর থেকেও তাদের উপস্থিতি মুছে যাবে।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি উল্লেখ করেন, দেশটির ‘শত্রু’ ইসলামি ব্যবস্থার সামাজিক ভিত্তি দুর্বল করার চেষ্টা করেছে। তিনি বলেন, 'আজ সমাজের সব শ্রেণির মানুষ নিজেদের ন্যায্য অবস্থান রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।'

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রতিনিধি দল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা পরিকল্পনা নেই। প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, 'নিউইয়র্কে থাকা ইরানি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই।'

সূত্রটি আরও জানায়, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান ও মতামত স্পষ্টভাবে জানানো হয়েছে। মঙ্গলবার ইরানি প্রতিনিধি দল তেহরানে ফিরে যাবে বলেও জানানো হয়।

যদিও সরাসরি আলোচনা স্থবির থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ‘নির্দিষ্ট কিছু পদক্ষেপের’ বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা অর্থ ছাড় করতে প্রস্তুত।

বিজ্ঞাপন