বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশন ত্যাগ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, পেজেশকিয়ানের ভাষণের সময়

জাতিসংঘ অধিবেশনে পেজেশকিয়ানের ভাষণের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সভাকক্ষ ত্যাগ করে।

জাতিসংঘ অধিবেশন ত্যাগ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, পেজেশকিয়ানের ভাষণের সময়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বক্তব্য শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এক কর্মকর্তা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে পেজেশকিয়ানের বক্তব্য শুরু হলে ওই কর্মকর্তা নিজের ব্রিফকেস হাতে নিয়ে চশমা খুলে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। এ ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে।

এর আগে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের খবর পাওয়া যায়। চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ এখনও বিদ্যমান।

বিজ্ঞাপন