বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ, কূটনৈতিক আলোচনা শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধ, শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা।

ইরান-যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ, কূটনৈতিক আলোচনা শুরু

দুই দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এছাড়া, চলমান উত্তেজনা নিরসনে ও একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাতার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের স্থায়ী সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনীতি ও সংলাপই একমাত্র কার্যকর পথ।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত লন্ডন কনফারেন্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেছেন।

ইরানের হামলার পর বুধবার তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দুই দেশের মধ্যকার পূর্ববর্তী সমঝোতা আর কার্যকর নেই।

বিজ্ঞাপন