বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত বন্ধ, কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ, কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত বন্ধ, কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সরাসরি সংঘাত বন্ধ থাকার পর কূটনৈতিক সমাধানের আশা দেখা দিয়েছে। কাতার ও পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীরা দুই দেশকে আলোচনায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কাতার ও পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমাতে সক্রিয়ভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলা আপাতত বন্ধ থাকায় পরিস্থিতি কিছুটা ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

তবে ইরান প্রকাশ্যে আলোচনা নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। বরং সৌদি আরব, জর্ডান ও ইরাকের দিকে ইরানের ড্রোন হামলার ঘটনা পরিস্থিতির ভঙ্গুরতা তুলে ধরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'এই মুহূর্তে আমরা ইরানের সঙ্গে কথা বলছি। আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।' তবে তিনি সতর্ক করেন যে, সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন এবং জানান, তেহরান শান্তি আলোচনা পুনরায় শুরু করার কোনো অনুরোধ জানায়নি।

চলতি মাসের শুরুতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার পর উত্তেজনা বেড়ে যায়। এর পর যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় এলাকা ও অবকাঠামোতে একাধিক হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ১৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এছাড়া, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ কার্যকর রাখার জন্য আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

বিজ্ঞাপন