বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
আন্তর্জাতিক

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল সিরিয়া

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া।

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল সিরিয়া

সৌদি আরবের জ্বালানি ও তেল অবকাঠামো লক্ষ্য করে চালানো ব্যর্থ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানায়।

বিবৃতিতে জানানো হয়, ইরাকভিত্তিক ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। সিরিয়া এই হামলাকে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার চরম লঙ্ঘন এবং পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জ্ঞাপন করছে।

এছাড়া, সিরীয় সরকার আন্তর্জাতিক নীতি মেনে বিশ্বের যেকোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান পুনরায় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন