যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।
সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বিমান চলাচল বাতিল, আকাশপথ বন্ধ হওয়া এবং ভ্রমণের ক্ষেত্রে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, এই সংঘাত দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের বাসিন্দাদের জন্যও হুতিদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল, তবে পরে তা প্রত্যাহার করা হয়।