রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

সৌদি নিরাপত্তা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান-তুরস্ক

সৌদি নিরাপত্তা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান ও তুরস্ক।

সৌদি নিরাপত্তা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান-তুরস্ক

সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা সত্ত্বেও, সামরিক সংঘাতে অংশগ্রহণ এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য দেশ পাকিস্তান ও তুরস্ক। এ কারণে মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

বিশেষ করে, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তানের ব্যর্থতা হলে জোটের মধ্যে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। মক্কা প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, জোটের কোনো সদস্যের ওপর হামলা হলে তা সকল সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

তবে, ইরান যুদ্ধের কারণে হুতি বিদ্রোহীদের হামলার পরও সৌদি আরবে পাকিস্তান বা তুরস্কের পক্ষ থেকে কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে যে, সৌদি আরবে অবস্থানরত তাদের সেনারা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না।

এদিকে, তুরস্কও আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়ানোর পরিবর্তে কূটনৈতিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তা রক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে জোটের কার্যকারিতা এবং পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান কৌশলগত কারণে কঠিন ভারসাম্য রক্ষা করছে। সৌদি আরব তাদের ঐতিহাসিক নিরাপত্তা অংশীদার হলেও, প্রতিবেশী ইরানের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা ইসলামাবাদের জন্য জরুরি।

বিশেষজ্ঞদের মতে, আপাতত মক্কা চুক্তি কেবল একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছে। বড় পরাশক্তি না থাকায় এর সামরিক সক্ষমতা ও শক্তি প্রয়োগের ক্ষমতা সীমিত রয়েছে।

তবে সৌদি-ইরান উত্তেজনা প্রশমনে পাকিস্তান ব্যর্থ হলে, হুতিদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিতে ইসলামাবাদের ওপর রিয়াদের চাপ বাড়তে পারে বলেই শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন