বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদির বিমান হামলায় ইয়েমেনের কারাগারে নিহত ৭, আহত ৭

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের কারাগারে নিহত ৭, আহত ৭।

সৌদির বিমান হামলায় ইয়েমেনের কারাগারে নিহত ৭, আহত ৭

সৌদি আরবের বিরুদ্ধে উত্তর ইয়েমেনের আল-জউফ প্রদেশে একটি সংশোধনাগারে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হুতি জানিয়েছে, এই হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার, সৌদি সীমান্তের কাছে অবস্থিত ওই সংশোধনাগারে হামলার সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি। হামলায় গুরুতর আহত হয়েছে আরও ৭ জন।

হামলার ফলে সংশোধনাগারের মূল ভবন ধসে পড়েছে এবং ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে। হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে আল-জউফ এলাকায় হত্যাযজ্ঞ, নজরদারি ড্রোন উড়ানো এবং সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছে।

এছাড়াও, তারা হাদ্রামৌত প্রদেশের সীমান্তে একটি চেকপোস্টে সামরিক সরঞ্জামবাহী সৌদির একটি ট্রাকে হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরব এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন