বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, হুতিদের পাল্টা প্রতিরোধ

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ও হুতিদের পাল্টা প্রতিরোধের খবর।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, হুতিদের পাল্টা প্রতিরোধ

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলার আগে, সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কবার্তার ঘণ্টাখানেকের মধ্যেই বিমান হামলা শুরু হয়। এছাড়া হুদেইদা প্রদেশের রাস ইসা এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে, যেখানে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল অবকাঠামো রয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় হুতিরা সৌদি আরবের ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। সংগঠনটি দাম্মামে আরামকোর সদর দপ্তর ও তেল শোধনাগার এবং রিয়াদের কিং খালিদ বিমানবন্দরেও হামলার হুমকি দিয়েছে।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ২ হাজার ২০০টি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ যোদ্ধা হতাহত হয়েছে এবং সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়েও সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন