বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

সৌদি আরবে হামলার পর ৮২টি ফ্লাইট বিঘ্নিত, ১৩ হাজার যাত্রী বিপাকে

সৌদি আরবে হামলার পর ৮২টি ফ্লাইট বিঘ্নিত, ১৩ হাজার যাত্রী বিপাকে পড়েছেন।

সৌদি আরবে হামলার পর ৮২টি ফ্লাইট বিঘ্নিত, ১৩ হাজার যাত্রী বিপাকে

সৌদি আরবের রিয়াদে হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা থেকে পরিচালিত বিপুল সংখ্যক ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এ ঘটনায় মোট ৮২টি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ১৩ হাজার ৭১ জন যাত্রীর ওপর।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৩২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

হঠাৎ এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হজ, ওমরাহ এবং কর্মস্থলে ফেরা হাজার হাজার প্রবাসী যাত্রী চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখোমুখি হয়েছেন।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

বিজ্ঞাপন