শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে হামলার কারণে ফ্লাইট স্থগিত, নতুন তারিখ জানালো বিমান বাংলাদেশ

সৌদি আরবে হামলার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।

সৌদি আরবে হামলার কারণে ফ্লাইট স্থগিত, নতুন তারিখ জানালো বিমান বাংলাদেশ

সৌদি আরবে হুতিদের হামলার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এই রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বর্তমানে, ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে ২০ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাতিল হওয়া ১৩৫টি ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই-দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন