শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে সমুদ্রসৈকতে ৫ পর্যটকের মৃত্যু, উদ্ধার চলছে

কক্সবাজারের হিমছড়ি সৈকতে ৫ পর্যটকের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে।

কক্সবাজারে সমুদ্রসৈকতে ৫ পর্যটকের মৃত্যু, উদ্ধার চলছে

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে আসে।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিবিড়ের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে, বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতের এক কিলোমিটার দূরে হারুন নামের আরও একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমে স্রোতের কবলে পড়ে কয়েকজন পর্যটক নিখোঁজ হন। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তৎপরতা চালান।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান জানান, সাতজন পর্যটক সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। এ সময় কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান ওই পর্যটকেরা। একপর্যায়ে তারাও স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। বুধবার তিনজনের মরদেহ উদ্ধার হওয়ার পর বৃহস্পতিবার আরও দুই মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন