শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার ঝুঁকির কারণে বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার ঝুঁকির কারণে বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বন্ধ রয়েছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাপী পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিভিন্ন দেশের সরকার ও কোম্পানি দ্রুত সেগুলো ঠিক করার চেষ্টা করছে। গতকাল বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহু ওয়েবসাইট বন্ধ করে দেয়।

একটি সাইবার নিরাপত্তা কোম্পানি জানিয়েছে, এই ত্রুটির প্রকাশের পর লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।

বিজ্ঞাপন