রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৩ দিন পর পুনরায় চালু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৩ দিন পর পুনরায় চালু হয়েছে, জানালেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৩ দিন পর পুনরায় চালু

সাইবার ঝুঁকির কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। জনতা ব্যাংকসহ কিছু ব্যাংকের সার্ভার মেইনটেন্যান্সের কাজ এখনও চলছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল।

পরে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা যাচাই ও সমাধানের কাজ করে পুনরায় চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।

বিজ্ঞাপন