বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম দেড় শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলারে পৌঁছেছে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী তেলের দাম দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানে হামলার পরিকল্পনা করছে, যা তেলের দামে প্রভাব ফেলেছে।
চলতি বছর এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাজারে অস্থিরতার অন্যতম কারণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি নির্ভর শিল্পগুলোর জন্য।