শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পঞ্চগড়ে এক টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস লাউ, কৃষকরা হতাশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক টাকায় বিক্রি হচ্ছে চার পিস লাউ, কৃষকরা হতাশ।

পঞ্চগড়ে এক টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস লাউ, কৃষকরা হতাশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক টাকায় বিক্রি হচ্ছে চার পিস লাউ। এ পরিস্থিতিতে কৃষকদের উৎপাদিত লাউয়ের দাম না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, ১ কেজি মোটা চাল কিনতে হলে অন্তত ২০০ পিস লাউ বিক্রি করতে হচ্ছে। একইভাবে ৭৫০ টাকার গরুর মাংস কিনতে ৩ হাজার পিস লাউ বিক্রি করতে হয়। বর্তমানে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় এমনই নাজুক পরিস্থিতি বিরাজ করছে।

মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক দুলাল ইসলাম জানান, তিনি ৪০ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন এবং এতে তার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। কিন্তু ২ থেকে ৩ হাজার পিস লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনা যায় না। বাধ্য হয়ে তিনি বাগান কেটে ফেলেছেন।

ঝলঝলি উলারচাপ এলাকার লাউচাষি আনসারুল ইসলাম বলেন, বর্তমানে লাউয়ের দাম সর্বোচ্চ প্রতি পিস ৫ টাকা পর্যন্ত। দাম না পাওয়ায় তারা লোকসানে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ছলেমান আলী জানান, এবার এলাকায় লাউয়ের প্রচুর আবাদ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। তবে চাহিদার তুলনায় আবাদ বেশি হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলায় বছরে সাড়ে ৫০০ থেকে ৬০০ হেক্টর জমিতে লাউয়ের চাষ হয়।

বিজ্ঞাপন